অ্যানিমেশন বিজ্ঞাপন স্ক্রিপ্ট তৈরী (Mistri Dada)

Job ID: 40432907

Budget: ₹600 – ₹1,500 INR

Animation video in Bengali
অ্যানিমেশন বিজ্ঞাপনের স্ক্রিপ্ট (Mistri Dada)চরিত্র:

১. স্বামী (মিস্ত্রি): গায়ে সাধারণ ছেঁড়া টি-শার্ট, মাথায় গামছা। হাতে একটি পুরনো সাইকেল, ক্যারিয়ারে রাজমিস্ত্রির ব্যাগ (যাতে হাতুড়ি ও অন্যান্য যন্ত্র দেখা যাচ্ছে)।

২. স্ত্রী: সাধারণ শাড়ি পরা, উনুন বা রান্নার জায়গায় দুশ্চিন্তাগ্রস্ত মুখে বসে আছেন।দৃশ্য ১: বাড়ির অবস্থাদৃশ্য: বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। ঘরটি খুব সাধারণ, চাল ফুটো হয়ে ঘরে টুপটুপ করে জল পড়ছে। স্ত্রী মেঝেতে একটি পাত্র রেখেছেন জল ধরার জন্য।পরিবেশ: বিষণ্ণ এবং অভাবের ছবি।দৃশ্য

২: স্বামী বাড়ি ফিরছেনঅ্যাকশন: স্বামী বিষণ্ণ মুখে সাইকেল ঠেলতে ঠেলতে ঘরের ভেতর আসছেন। শরীর ভেজা। সাইকেলের ব্যাগে মিস্ত্রির সব সরঞ্জাম।স্ত্রী (জিজ্ঞেস করলেন): "কি গো, আজও কোনো কাজ পেলে না?"
দৃশ্য
৩: হতাশার সংলাপস্বামী (হতাশ হয়ে): "না গো, অনেক চেষ্টা করলাম। সবাই বলছে ওদের চেনাজানা লোকেরাই কাজ করবে। আমাকে কেউ কাজ দিতে চায় না।"অ্যাকশন: স্বামী সাইকেলটা পাশে রেখে মাথায় হাত দিয়ে বসে পড়লেন।
দৃশ্য ৪: সমাধান (মেইন টুইস্ট)স্ত্রী (আশার আলো নিয়ে): "কেন গো, তুমি মানুষের পেছন পেছন আর কত ঘুরবে? তার চেয়ে MistriDada.com-এ নিজের কাজের পোস্ট করে দাও না! ওখানে তোমার নাম, ঠিকানা, মোবাইল নম্বর আর কাজের ছবি দিয়ে দিলেই দেখবে ঘরে বসে কাজ পাচ্ছো।"দৃশ্য

৫: হ্যাপি এন্ডিং ও লোগোঅ্যাকশন: স্বামীর মুখে হাসি ফুটল। স্ক্রিনে বড় করে M অক্ষরের লোগো এবং MistriDada.com ভেসে উঠল।ভয়েসওভার (Background): "আর নয় কাজের জন্য ঘোরাঘুরি! আজই অ্যাড পোস্ট করুন MistriDada.com-এ। শুধু কোচবিহার জেলার জন্য।"